ছবি-সংগৃহীত
সারাদেশ

জনগণের রায়কে বিশ্বাস করি

জেলা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা প্রযুক্তির অপব্যবহার করবে তারা আইনের মুখোমুখি হবেন। আমরা কোনো ষড়যন্ত্র, পেশিশক্তি বিশ্বাস করি না। বিশ্বাস করি জনগণের রায়কে।

আরও পড়ুন : গুজব রটালে ব্যবস্থা

শনিবার (২৯ এপ্রিল) সকালে কুমিল্লার চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা প্রযুক্তির অপব্যবহার করবে তারা আইনের মুখোমুখি হবেন। আমরা কোনো ষড়যন্ত্র, পেশিশক্তি বিশ্বাস করি না। বিশ্বাস করি জনগণের রায়কে। কোনো ষড়যন্ত্রই কাজ হবে না। ভুয়া, অসত্য তথ্য ফেসবুকে দেবেন না। যা সঠিক, তাই প্রচার করবেন। কাল্পনিক অসৎ উদ্দেশ্য থেকে বিরত থাকবেন। না হয় আপনার স্বপ্ন, আমার স্বপ্ন আঁধারে লুকিয়ে যাবে।

আরও পড়ুন : এসএসসি ও সমমানের পরীক্ষা কাল

তিনি বলেন, যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন, ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। ২০৪০ সালে নতুন প্রজন্ম আমাদের স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাবে। তবে প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। দেশে ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে।

আরও পড়ুন : আইনের শাসনে দেশে নৈরাজ্য নেই

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা