সারাদেশ

উখিয়ায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ

ইমরান আল মাহমুদ, উখিয়া: উখিয়ায় বনবিভাগের জায়গায় অবৈধভাবে স্থাপন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে দেখা মিলে প্রায়ই সবকটি স্থানীয়দের বসতিতে মিটারসহ বিদ্যুৎ সংযোগ।

আরও পড়ুন: মিয়ানমারে হেলিকপ্টার হামলা, নিহত ৪০

লম্বাশিয়া ক্যাম্পের অভ্যন্তরে বসবাসরত স্থানীয়রা জানায়, একটি মিটারের জন্য ২০হাজার টাকা ব্যয় করতে হয়েছে। কয়েক মাস পরপর অতর্কিত অবস্থায় এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ। এভাবে নোটিশ ছাড়া এসে লাইন বিচ্ছিন্ন করার ফলে আমরা অসহনীয় দুর্ভোগের মধ্যে রয়েছি।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, ‘সংরক্ষিত বনভূমিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া আইনগতভাবে নিষিদ্ধ।’

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম শুরু করে বনবিভাগ। উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সহযোগিতায় ২৩ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ও সার্ভিস তার জব্দ করে নিয়ে আসা হয়।

রেঞ্জ কর্মকর্তা বলেন, ‘আইন না মেনে যেসব সংযোগ স্থাপন করা হয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সহযোগিতায় লম্বাশিয়া ক্যাম্পের ২৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’

আরও পড়ুন: একনেকে ১১ প্রকল্প অনুমোদন

উখিয়া উপজেলার সংরক্ষিত বনভূমিতে অসংখ্য অবৈধ সংযোগ রয়েছে। পল্লী বিদ্যুৎ অফিসের রহস্যজনক ভূমিকার কারণে আইনগতভাবে নিষিদ্ধ থাকার পরেও মিটার স্থাপন করা অবস্থায় দেখা যায়।

একদিকে রোহিঙ্গা ক্যাম্প, অন্যদিকে ঘন বসতি ও সংরক্ষিত বনভূমিতে যত্রতত্র বিদ্যুৎ সংযোগে দূর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায়না। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা