সারাদেশ

ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা, মাদক,পারিবারিক ও জুয়া মামলায় পনেরোজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের মঙ্গলবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন : মিয়ানমারে হেলিকপ্টার হামলা, নিহত ৪০

আটককৃতরা হলেন- উপজেলার মগটুলা ইউনিয়নের নাওরী গ্রামের ফারুক মিয়া(৭০), এরশাদ আলী (৩৫), উভয়ের পিতা মোহাম্মদ আলী, একই গ্রামের ফারুক মিয়ার ছেলে মাসুদ(৩৫), ফজলুল হকের ছেলে মতিন মিয়া(৫০) সাজাপ্রাপ্ত আসামি।

পারিবারিক মামলায় আটককৃত আসামি হলো- উপজেলার মগটুলা ইউনিয়নের চাতিয়ানতলা বৈরাটি গ্রামের মুমতাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ জিয়াউল হক(৩৫)।

আরও পড়ুন : একনেকে ১১ প্রকল্প অনুমোদন

নিয়মিত মাদক মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। আসামিরা হলো- পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে মিজানুর রহমান নান্টু (২৫), কাকনহাটি গ্রামের জসিম মিয়ার ছেলে রবিন মিয়া (২৫), দামদী গ্রামের মোঃ কাশেম মিয়ার ছেলে জুয়েল মিয়া(২৪)।

এছাড়াও জুয়া আইনে আরও ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আঃ রাশিদ(৫৫),মৃত কাছুম আলীর ছেলে আঃকুদ্দুছ (৬০), জোহর আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম(৪০), মগটুলা ইউনিয়নের সিরামপুর গ্রামের মাইজ উদ্দিনের ছেলে নিজামুদ্দিন(৩০)। পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার দাতারাটিয়া গ্রামের মুখলেস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন(৩০),আব্দুল আহমেদের ছেলে আবুল কাশেম (৪৬),মৃত শেখান্দর আলীর ছেলে মোঃ আজিম আলী(৩০)।

আরও পড়ুন : বাংলাদেশ-জাপান সংলাপ অনুষ্ঠিত

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে বিশেষ অভিযানে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিয়মিত এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা