সারাদেশ
বঙ্গবাজারে আগুন

আগুনে আহত ৫ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে আহত একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত সবাই ফায়ার সার্ভিসের সদস্য, দোকান মালিক ও কর্মচারী।

আরও পড়ুন : সব পুড়ে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট আহত হয়েছেন ১৮ জন। তবে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহত মো. মেহেদী হাসান (৩৫) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তিনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য। ঢামেকে ভর্তি চারজন হলেন- নিলয় (২২), শাহীন (৪০), রিপন মিয়া (৩৬), রুবেল (৩২)।

আরও পড়ুন : একনেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

এছাড়া প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। তাদের মধ্যে আটজন পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্য। তারা হলেন- শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইসরাফিল ইসলাম (৪০), র‍্যাব-২-এর উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ (৪৭), ফায়ার সার্ভিসের সদস্য আতিকুর রহমান রাজন (৩৫), রবিউল ইসলাম অন্তর (৩৮), মেহেদী হাসান (৩৫), দিদারুল হক (৩৬), বাবুল চক্রবর্তী (৫৮)।

বাকি পাঁচজন দোকান মালিক ও কর্মচারী। তারা হলেন- দুলাল মিয়া (৬১), সোহেল (৪৮), সুমন মিয়া (৩৫), মিজানুর রহমান (৪৮), আশিক (২০), হাফিজুর রহমান (৪০)।

আরও পড়ুন : বিশ্ব গণমাধ্য‌মে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে আহত ১৮ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মী বার্নে ভর্তি আছেন। এছাড়া চারজন ঢামেকে ভর্তি হয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা