বরগুনায় হিজড়াদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ
সারাদেশ

বরগুনায় হিজড়াদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা: জেলার হিজড়াদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান সুশীলন।

বুধবার (১২ আগস্ট) বেলা ১২টায় বরগুনা সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে হিজড়াদের হাতে এসব সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার।

৩০ জন হিজড়ার প্রত্যেককে একটি শাড়ি, তিনটি প্যান্টি, দুইটি রেজার, দুইটি কাপড় ধোয়ার সাবান, দুইটি গোসলের সাবান, একটি টুথপেস্ট, একটি টুথব্রাশ, একটি চরুনী, এক জোড়া স্যান্ডেল, দুইটি মশা তাড়ানোর ওষুধ, একটি বালতি, দুইটি গামছা, একটি নখ কার্টার, একটি চুলে লাগানোর তেল, দুইটি জীবাণুনাশক, একটি কিটিং ব্যাগসহ মোট ১৭টি উপকরণ প্রদান করা হয়।

ইউএনএফপিএ’র অর্থায়নে অ্যাকশন এইডের সহযোগিতায় সুশীলন এসব সামগ্রী বিতরণ করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সাংবাদিক চিত্তরঞ্জন শীল, অন্বেষা'র নির্বাহী পরিচালক শামসুদ্দীন খান, সিবিডিপি'র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, সুশীলনের সহকারী পরিচালক শিরীনা আক্তার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরগুনা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মুশফিক আরিফ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা