ফরিদপুরে দুই হাজার বন্যার্ত পরিবারকে খাদ্য সহায়তা আ’লীগের 
সারাদেশ

ফরিদপুরে দুই হাজার বন্যার্ত পরিবারকে খাদ্য সহায়তা আ’লীগের 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: জাতীয় শোক দিবস উপলক্ষে দুই হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টা থেকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিভিন্নস্থানে বানভাসি মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হকের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, মাহবুবুর রহমান খান, খলিফা কামালউদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়, ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী গোলাম মহিউদ্দিন তসলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাঈম, আবুল বাতিন, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক অ্যাড. স্বপন পাল, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাংগঠনিক সম্পাদক শামীম তালুকদার প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার চারটি ইউনিয়নে বন্যার্ত দুই হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, চিনি ও লবণসহ স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা