বোয়ালমারীতে সন্ত্রাসী হামলায় কৃষকলীগ নেতা আহত
সারাদেশ

বোয়ালমারীতে সন্ত্রাসী হামলায় কৃষকলীগ নেতা আহত

নিজস্ব প্রতিনিধি:

বোয়ালমারী ( ফরিদপুর) : পারিবারিক কোন্দলের জেরে বোয়ালমারীতে ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য মো. লিটন মৃধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছেন সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পৌরসভার চতুল গ্রামের মনা মৃধার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল লিটন মৃধার। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুলের বাড়িতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অতর্কিতে মনা মৃধার ছেলে ফরহাদ মৃধা ক্ষিপ্ত হয়ে রামদা নিয়ে লিটন মৃধার ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় রামদায়ের এলোপাতাড়ি কোপে লিটন মৃধার মাথার পেছনে ও বাম হাতে মারাত্মক রক্তাক্ত জখম হয়।

এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মনা মৃধা (৬৫), জাহাঙ্গীর মৃধা (৫৫), কামরুল মৃধা (৫০) ও রাজিব মৃধা (১৬)।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে ও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা