সারাদেশ

স্বাস্থ্যবিধি মেনে চলবে উন্নয়ন কাজ: কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা সিটি করপোরেশনের ( কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘মহানগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এজন্য সড়ক ও ড্রেনগুলোর উন্নয়ন কাজ চলমান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উন্নয়ন কাজের ধারাবাহিকতা বাধাগ্রস্ত হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণের মাধ্যমে আবারও উন্নয়ন কাজ শুরু করা হবে।’

‘খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিনিধিদের সঙ্গে সভায় এসব কথা বলেন তিনি।

সিটি মেয়র আরো বলেন, নগরীর পরিধি ক্রমশ: বাড়ছে। বর্ধিত অংশের সঙ্গে সঙ্গতি রেখে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা দরকার। এজন্য তিনি কুয়েটসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এই সভায় উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহা. সাজ্জাদ হোসেন, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, পরামর্শক সংস্থার প্রতিনিধি প্রফেসর রোকন উজ্জামান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, মো. মাসুদ করিম প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা