দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুর থানার ওসিকে প্রত্যাহার
সারাদেশ

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুর থানার ওসিকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: দায়িত্বে অবহেলার কারণে রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাসকে প্রত্যাহার করে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, মিঠাপুকুরের শঠিবাড়ি বাজারে কয়েকজন মুদি দোকানদারের পিটুনিতে এক বৃদ্ধ নৈশপ্রহরীর মৃত্যুর ঘটনার জেরে তাকে সরিয়ে নেওয়া হয়। তবে পুলিশ সুপার বলছেন, প্রশাসনিক কারণেই ওই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

গত শনিবার (৮ আগস্ট) ভোরে শঠিবাড়ি বাজারে চুরির অভিযোগে নৈশপ্রহরী তসলিম উদ্দিনকে গণপিটুনি দেওয়া হয়। এতে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় বৃদ্ধ তসলিমের। এ ঘটনায় তসলিম উদ্দিনের ছেলে ইয়াসিন আলী মিঠাপুকুর থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করলেও বাকি আসামিরা এখনো গ্রেপ্তার হননি।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে ওসি জাফর আলী বিশ্বাসকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে এটি প্রত্যাহার কি না তা আমার জানা নেই।’

তিনি আরও বলেন, দোকানে চুরি ও গণপিটুনির ঘটনায় দুটি মামলা হয়েছে। ইতিমধ্যে দুইজন গ্রেপ্তারও হয়েছেন। মামলার তদন্তের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, প্রশাসনিক কারণে ওসি জাফর আলী বিশ্বাসকে ঘটনার দিন বদলি করা হয়েছে। একইসঙ্গে গণপিটুনি ও দোকান চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা