বোয়ালমারীতে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার
সারাদেশ

বোয়ালমারীতে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিনিধি:

বোয়ালমারী (ফরিদপুর): প্রধানমন্ত্রী ঘোষিত প্রতি উপজেলা থেকে বছরে গড়ে এক হাজার জন যুব ও যুব মহিলার বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে সোমবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের ৭০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দেশে ও বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে প্রতি বছর বিশ্বের ১৭৩টি দেশে প্রায় ১০ লাখ কর্মী পাঠিয়ে দেশ প্রায় ১৬ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ১৯৭৬ সাল থেকে অদ্যাবধি ১৬৮টি দেশে প্রায় এক কোটি ২০ লাখ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায় জানান, বিদেশগামীরা দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে বিদেশে না যাওয়ায় ভালো কাজ পান না। দালালের মাধ্যমে যাওয়ায় খরচও অনেক বেশি হয়। টাকা-পয়সার সব লেনদেন বৈধ রসিদে করায় গুরুত্ব আরোপ করেন তিনি।

সরকার কুয়েত যেতে এক লাখ ৬ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাত যেতে ১ লাখ ৭ হাজার ৭৮০ টাকা, মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে যেতে এক লাখ ৬০ হাজার টাকা এবং কৃষি শ্রমিক হিসেবে ১ লাখ ৪০ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা