বিজয়নগরে রাস্তা দখল করে গরুর খামার, ভেঙে দিলো প্রশাসন
সারাদেশ

বিজয়নগরে রাস্তা দখল করে গরুর খামার, ভেঙে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন সিমনা-ব্রাহ্মণবাড়িয়া (শেখ হাসিনা) সড়ক। উপজেলার সঙ্গে জেলা শহরের সরাসরি সংযোগে নির্মাণাধীন সড়কটির জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছিল গরুর খামার। স্থানীয়দের অভিযোগে খামারটি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শেখ হাসিনা সড়কের অংশ উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর ব্রিজের পশ্চিম পাশে অবৈধভাবে গরুর খামারটি গড়ে তোলেন একই ইউনিয়নের আতকাপাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো. লিলু মিয়া। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় খামার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান বলেন, শেখ হাসিনা সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গরুর খামার নির্মাণের অভিযোগ পেয়ে গত শনিবার (৮ আগস্ট) সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে সরেজমিন তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়। সোমবার অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে কেউ যেন সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ না করেন, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা