ছবি-সংগৃহীত
সারাদেশ

বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি : নাশকতা চেষ্টার অভিযোগে সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : চাঁদপুরে ২৮০০ কেজি ইলিশ জব্দ

সোমবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মো. নুরুল হুদা (৬২), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান (৫২), জেলা জামায়াত পশ্চিম জোনের আমির মো. মোশাররফ হোসেন সরদার (৬২), সদর থানা যুবদলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম (৪২), ৯নং শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হাকিম সরদার (৪০), ছাত্রশিবিরের সভাপতি আব্দুল হাকিম মোল্লা মিন্টু (৩০), জামায়াত নেতা জামশেদ আলম (৬০) ও মো. ফজর আলী মোল্লা (৬৪)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ২ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়ে তারা বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি ককটেল সদৃশ বস্তুসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক আজিজ মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা