সারাদেশ

অনুপস্থিতির সত্যতা পেয়ে শিক্ষককে শোকজ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং বিদ্যালয় মেরামত ও শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য বরাদ্দের টাকা নয় ছয় করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) করেছে উপজেলা শিক্ষা অফিস। শোকজের বিষয়টি জানার পর ওই শিক্ষক একজন সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : নির্বাচনে থাকছে না ইভিএম

শোকজ পাওয়া শিক্ষকের নাম এস.এম সেলিম হোসাইন। শোকজ নোটিশে ওই শিক্ষকের বিরুদ্ধে কেনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সে ব্যাপারে লিখিত জবাবও চাওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত শোকজের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দের টাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন না করা ও অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করে জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে

তিনি আরও জানান, শোকজের বিষয়টি জানতে পেরে ওই শিক্ষক আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।

জানা গেছে, সম্প্রতি প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম, বরাদ্দের টাকা নয় ছয় করা ও স্বেচ্ছাচারিতার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের মৌখিকভাবে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপরই প্রধান শিক্ষককে শোকজ করা হয়।

আরও পড়ুন : ৩ মাস পরেই মতিঝিলে মেট্রোরেলের যাত্রা!

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক নিজেকে উপজেলা শিক্ষা কর্মকর্তার (টিও) কাছের লোক বলে পরিচয় দিয়ে বেড়ান। এ কারণে ভয়ে তাকে কেউ কিছু বলে না। প্রধান শিক্ষকের অবহেলার কারণে বিদ্যালয়ের নাজুক অবস্থা। অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়েও গ্রামের মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। সংশ্লিষ্টরা যদি নজর না দেয় অচিরেই শিক্ষার্থী শূন্য হবে বিদ্যালয়টি।

অভিযোগের বিষয় জানতে প্রধান শিক্ষক সেলিম হোসাইনের সঙ্গে মুঠোফোনে একধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা