সারাদেশ

নোয়াখালীতে লাখ টাকাসহ ২ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে লুন্ঠিত মালামাল বিক্রির নগদ টাকা ও ছিনতাইকৃত ট্রাকসহ ২ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বোরহানউদ্দিনে ঘর পাচ্ছে ১০৬ ভূমিহীন

গ্রেফতারকৃতরা হলো, লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বড়খেড়ী গ্রামের ফরিদ বেপারীর ছেলে ওয়াহিন উদ্দিন রানা ওরফে কালা মিয়া (৩১) একই উপজেলার চরলক্ষী গ্রামের মহিউদ্দিনের ছেলে মো.রুবেল (৩০)।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার সকালের দিকে চট্রগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, গত শনিবার ১৮ মার্চ লক্ষীপুর জেলার সবজি ব্যবসায়ী মনির উদ্দিন (৪৫) স্থানীয় চাষীদের থেকে ১০ টন ঢেঁড়শ ক্রয় করে। এরপর ট্রাক বোঝাই করে ঢাকা শহরে কারওয়ান বাজারের পাইকারী সবজি ব্যবসায়ীদের কাছে বিক্রয় করার উদ্দেশ্যে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষীপুর জেলার বয়ারচর রুহুল আমিন মার্কেটের সামনে থেকে রওয়ানা দেয়। বিকেল সাড়ে ৫টার দিকে ঢেঁড়শ বোঝাই ট্রাকটি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী হাইওয়ে রোডের বগাদিয়া গ্রামের চেরাং বাড়ির সামনে পৌঁছালে ডাকাত চক্র তাদের ট্রাকের গতিরোধ করে।

আরও পড়ুন: নোবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

একপর্যায়ে অস্ত্রের মুখে ট্রাক চালক ও হেলপারের কাছ থেকে নগদ টাকাও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে ট্রাক বোঝাই ১০ টন ঢেঁড়শ ট্রাকসহ ছিনতাই করে নিয়ে যায়।

এসপি আরো জানায়, গতকাল সোমবার সকালে তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের মাধ্যমে আসামিদের সনাক্ত করে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সোনাইমুড়ী থানার পুলিশ ২ডাকাতকে গ্রেফতার করে।

ওই সময় তাদের হেফাজত ও স্বীকারোক্তি মোতাবেক ঢেঁড়শ বিক্রির ১ লাখ ৪৬ টাকা এবং ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা