সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্যাক্সের নামে টাকা আদায়ের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে হতদরিদ্র দুঃস্থ নারীদের ভিজিডি কার্ড প্রদান কালে টেক্সের নামে মাথাপিছু ৫’শ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। অবশ্য ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের উন্নয়নের পরিষদের সিদ্ধান্তক্রমে ট্যাক্স বাবদ ৪৬ হাজার টাকা আদায়ের কথা স্বীকার করেন।

আরও পড়ুন: মাহিয়া মাহি কারাগারে

ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের দু:স্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি)র আওতায় ৯২টি কার্ড বরাদ্দ দেয় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। এজন্য অনলাইনে আবেদনকারী দুঃস্থ নারীদের মধ্য হতে উপকারভোগী নির্বাচন করার কথা। এদিকে দঃস্থ নারীদের উপকারভোগী নির্বাচনে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন মাথাপিছু ৫’শ টাকা আদায় করেন। যারা টাকা প্রদানে অস্বীকৃতি জানায় তাদের কার্ড বাতিলের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বেশ কয়েকজন ভুক্তভোগী নারী। ফলে ভয়ে সকলে টাকা প্রদানে বাধ্য হয়।

এ ব্যাপারে ঢোলারহাট ইউনিয়নের মেম্বার কার্তিক চন্দ্র বর্মন,মাথাপিছু ৫’শ টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়নের স্বার্থে ট্যাক্স বাবদ ওই টাকা আদায় করা হয়েছে। অবশ্য হতদরিদ্র দুঃস্থ নারী বা ভিজিডি উপকারভোগী কোন নারী ট্যাক্স এর আওতায় পড়ে কিনা জানতে চাইলে ওই মেম্বার বিষয়টি এড়িয়ে যান।

আরও পড়ুন: পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অপরদিকে মানসী রানী নামে একজন ইউপি সদস্যা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ট্যাক্স আদায় করা হয়েছে। এতে দোষের কিছু আছে বলে মনে হয় না।
ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন বলেন,ইউনিয়ন পরিষদের সভায় গৃহিত সিদ্ধান্তক্রমে রেজুলেশন করে টেক্স আদায় করা হয়েছে।হতদরিদ্র নারীরা টেক্সের আওতায় পড়ে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন,ইউনিয়নের বাসিন্দা এমন সবার কাছে টেক্স আদায় করা যাবে।

এ ব্যাপারে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ জিন্নাতারা ইয়াছমিন বলেন, ভিজিডি কার্ডধারী নারীদের একাউন্ট খোলার জন্য টাকা নিতে পারে।হতদরিদ্র দুঃস্থ নারীরা ট্যাক্সের আওতায় পড়ে কি না সে বিষয়ে তিনি জানান, ওই বিষয়ে আমি কিছু বলতে পারব না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা