সাতক্ষীরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২
সারাদেশ

সাতক্ষীরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

খুলনা:
মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হিসাবরক্ষক রোকনুজ্জামান লিটু ও ইনস্টমেন্ট কেয়ারটেকার সাকিব।

রোববার (৯ আগস্ট) রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার মির্জাপুর বাজার মহাশ্মশানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শহীদ শেখ আবু নাসের হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, হাসপাতালের হিসাবরক্ষক রোকনুজ্জামান লিটু ও ইনস্টেমেন্ট কেয়ারটেকার সাকিব মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে খুলনায় আসছিলেন। রাত পৌনে ১০টায় একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষে ঘটনাস্থলেই তারা নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর মহাসড়কের ওপর একটি ট্রাক সার্ভিসিং করাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেলটি (ফিজার ১৫০ সিসি) দ্রুতগতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী দু’জনই নিহত হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা