সংগৃহীত
সারাদেশ

দিনমজুরকে কুপিয়ে হত্যা 

জেলা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে গরু চুরির অপবাদ এনে আরিফুল ইসলাম মোল্যা (৩০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : আরও ৫০টি মসজিদের উদ্বোধন

নিহত আরিফুল ইসলাম মোল্যা কালিশংকরপুর গ্রামের হাসান মোল্যার ছেলে। আরিফুল পেশায় একজন কৃষি শ্রমিক।

নিহতের স্ত্রী রাশেদা ও এলাকাবাসী জানান, তিনদিন আগে প্রতিবেশী উসমান মাতুব্বরের গোয়াল থেকে একটি গরু চুরি যায়। এই ঘটনায় আরিফুলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনে একটি পক্ষ। এ বিষয়ে বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় সালিস বৈঠক বসে। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন : এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

এরপর বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে আরিফুল পুকুরে মাছ ধরা শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কয়েকশ গজ দূরে ফসলের মাঠের মধ্যে পৌছালে ৪-৫ জন লোক অতর্কিত হামলা চালিয়ে আরিফকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে আরিফের তিন ভাইসহ কয়েকজন এগিয়ে গেলে তারাও হামলায় আহত হন। আহত ৪-৫ জন বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন।

আরিফুল গরু চুরির সাথে জড়িত নয় বলে পরিবারের দাবি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে ফের হট্টগোল

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরার মর্গে পাঠানো হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা