ছবি: সংগৃহীত
সারাদেশ

উখিয়ায় গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় মাহবুবুর রহমান (৩৪) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মাহবুবুর রহমান ) উখিয়ার ক্যাম্প ৮ এর ইস্ট এলাকার বাসিন্দা আবু শামার ছেলে। তার মরদেহটি পাওয়া গেছে ক্যাম্প ৯ এলাকায়।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্যটি নিশ্চিত করে জানান, উখিয়ায় ক্যাম্পে ৯ এ এক রোহিঙ্গা যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সেখান গিয়ে হাত-মুখ বাঁধা গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

এর আগে বুধবার (১৫ মার্চ) ভোরে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক খুন হন।

প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের অরাজকতায় ধারাবাহিকভাবে ঘটে চলেছে একের পর এক হত্যার ঘটনা। ৫ মার্চ বালুখালী এলাকার ক্যাম্প ১১-এ দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় ৩ হাজার ঘরবাড়ি পুড়ে যায়। এসব ঘটনায় সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিন পার করছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা