সারাদেশ

বোয়ালমারীতে মেসার্স সাধনা স্টোরে চুরি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের পাইকারি ও খুচরা মুদি দোকান মেসার্স সাধনা স্টোরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ আড়াই লাখ টাকাসহ আট লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: হজে বিমান ভাড়া কমানোর সুপারিশ

জানা যায়, বোয়ালমারী পৌর সদরের গুড়পট্টিতে অবস্থিত মেসার্স সাধনা স্টোরে মঙ্গলবার গভীর রাতের কোন এক সময় চুরি হয়। চোরেরা দোকানের চালের টিন কেটে এক হাজার প্যাকেট বেনসন যার বাজার মূল্য দুই লাখ ৮৪ হাজার টাকা, পাঁচ শত প্যাকেট গোল্ডলিফ যার বাজার মূল্য এক লাখ ১১ হাজার টাকা, ৪০ কেজি এলাচ যার বাজার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চোরেরা এ সময় দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকাও চুরি করে। দোকানের মালিক শিবু অধিকারী মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। বুধবার সকাল ৯টার দিকে দোকান খুলে দেখেন দোকানের চালের একটি টিন নেই। পরে চুরির বিষয়টি টের পান।

এ ঘটনায় মালিকের ছেলে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন: ইরানে অগ্নি উৎসবে নিহত ১১

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা