ছবি: সংগৃহীত
সারাদেশ

মাগুরায় বাসচাপায় নিহত ২

সান নিউজ ডেস্ক : মাগুরায় বাসচাপায় ইজিবাইকে থাকা ফজলে রাব্বি ও যাত্রী জসিম নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।

আরও পড়ুন: সরকার সংবিধান লঙ্ঘন করেছে

রোববার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মহম্মদপুর উপজেলার কানুটিয়া ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন এ তথ্য জানান।

নিহত রাব্বি মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামের আব্দুস সালামের এবং জসিম একই উপজেলার বাবনপাড়ার রশিদ মিয়ার ছেলে।

ওসি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস কানুটিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইক চালক রাব্বি হোসেন এবং যাত্রী জসিম মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া ইজিবাইক ও বাসে থাকা কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নির্মল বিশ্বাসের অবস্থার আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা