সরকার সংবিধান লঙ্ঘন করেছে- বিলাওয়াল ভুট্টো
আন্তর্জাতিক

সরকার সংবিধান লঙ্ঘন করেছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাবকে সংবিধানের অনুচ্ছেদ ৫–এর বিরোধী আখ্যা দিয়ে রবিবার (৩ এপ্রিল) দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা নাকচ করে দিয়েছেন।

আরও পড়ুন : ভেঙে গেলো পাকিস্তানের পার্লামেন্ট

প্রেসিডেন্ট আরিফ আলভিকে ইমরান খান দেশটির পার্লামেন্ট ভেঙে দিতে সুপারিশ করেন। এর পর তাই করেছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।

এদিকে, পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়ায় নাখোশ হয়েছে দেশটির বিরোধী দল। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি।

আরও পড়ুন : কোথায় চাঁদাবাজি হয় জানান

বিলাওয়াল এক টুইট বার্তায় লিখেছেন, সরকার সংবিধান লঙ্ঘন করেছে। তারা আমাদের অনাস্থা প্রস্থাবে ভোট দিতে দেয়নি। বিরোধী জোট পার্লামেন্ট ত্যাগ করছে না।

টুইট বার্তায় তিনি আরও লিখেন, আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থের পথে।

আরও পড়ুন : রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, পাকিস্তানের নিয়ম অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন হবে। এই সময়ে অবশ্য ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তবে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচরে কোটি কোটি টাকার মাছ নষ্ট

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝ...

শেষ টেস্টে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম!

কুঁচকির ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন শেষ টেস্ট থেকে ছিটকে গেলে...

কামিন্সেই পূর্ণ সমর্থন সিএর, নতুন তদন্তে না!

বহুল আলোচিত বল টেম্পারিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ার প্রেক্ষাপটে টেস্ট...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

সব ‘সেনা’ দেশে সেঞ্চুরির কৃতিত্ব গড়লেন রাহুল!

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে দক্ষিণ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা