ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধস (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শিশুসহ ১৪ জন মারা গেছেন। এখনো নিখোঁজ আছেন অনেকে। স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড়ের পর টানা দুই দিন ধরে বৃষ্টি অব্যাহত ছিল। এর আক্রণে একাধিক ভূমিধসের ঘটনায় এ প্রাণহানি ঘটে। পর্যটন শহর পারাটিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের পেট্রোপলিসে বন্যা এবং ভূমিধসে ২৩৩ জন নিহত হওয়ার ছয় সপ্তাহ পর আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে দেশটি।

কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে মারা গেছে আরও দুই জন। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৪৯ কোটি ছাড়াল

ব্রাজিলের বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে এ ঘটনা ঘটছে।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা