ছবি: সংগৃহীত
সারাদেশ
ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ

রাবির প্রশাসনিক ভবনে তালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রশাসনের পদক্ষেপের গাফিলতিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এছাড়া পুলিশ কর্তৃক শিক্ষার্থী গুলিবিদ্ধ করার অভিযোগ তুলে আন্দোলন করছেন তারা।

আরও পড়ুন : লড়াই করে সরকার হটানো হবে

রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

রাবির শিক্ষার্থীরা আবাসিক হল থেকে বিভিন্ন স্লোগানে প্রধান সড়কগুলোতে মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। সেখানে তাদের দাবিগুলো তুলে ধরেন।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শিক্ষার্থীরা বলেন, এ সংঘর্ষের পর রাত ১২ টা পর্য়ন্ত আমরা প্রক্টরকে দেখতে পাইনি। গতকাল আমরা অভিভাবকহীনতায় ভুগেছি।

এ সময় প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সন্ধ্যায় কাপল ধরার জন্য আনাচে-কানাচে টর্চলাইট মারা তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, একজন প্রক্টরের অনেক সাহসী হওয়া উচিত। মেরুদন্ডহীন কোনো লোককে এসব গুরুত্বপূর্ণ জায়গায় বসানো উচিত না। আমাদের শরীর থেকে রক্ত ঝড়েছে, আর প্রক্টরের কোনো খোঁজ নেই।

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিত অন্তর জানান, আমরা এখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ে দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছি।

আরও পড়ুন : জেলা-মহানগরে বিএনপির মানববন্ধন

গতকাল রাতে শিক্ষার্থীরা হাসপাতালে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সবাইকে দেখা যায়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর সিটে বসাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা