সারাদেশ

নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে

ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামী লীগের মন্ত্রীরা বিদেশীদের হাত পা ধরছেন বিএনপিকে শুধু নির্বাচনে যাওয়ার জন্য। বিএনপিকে নির্বাচনে এনে আওয়ামী লীগ তাদের ক্ষমতা জায়েজ করতে চায়। কিন্তু আমরা স্পষ্ট করে বলছি এ হারাম সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। আগামী নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

আরও পড়ুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

তিনি শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গেছে। এখন এলসি খোলা যায় না। এভাবে চলতে থাকলে কয়েকদিন পরেই দেশ শ্রীলংকা হয়ে যাবে। বাংলাদেশকে বাঁচাতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। ১৮ সালের নির্বাচনে শেখ হাসিনা কথা রাখেনি বরং সংলাপের নামে ধোঁকাবাজি করেছে।

বিএনপির এ নেতা আরও বলেন, কথায় কথায় আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে । প্রতিবাদ করলেই গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা কোনো অপরাধ করি না। তারপরও আমাদের উপর জুলুম করা হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

আরও পড়ুন: রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর

বক্তারা বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সার, ডিজেলসহ নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, বর্তমান সংসদ বিলুপ্ত, বেগম খালেদা জিয়া ও আটককৃত নেতা কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি জানান। মানববন্ধনে জেলা, সদর উপজেলা, পৌর, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন উপজেলার নেতা, কর্মী ও সমর্থকগণ অংশ নেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা