ছবি : সংগৃহিত
সারাদেশ

টিসিবির পণ্য পাচারকালে আটক ১

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরের তবকপুর ইউনিয়নে টিসিবির ডাল ও তেল পাচারকালে জনতা আটক করে পুলিশে দিয়েছে।

আরও পড়ুন : বরযাত্রী নিয়ে বাস খাদে, আহত ১০

মঙ্গলবার (৭মার্চ) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের সীমান্ত বাজার (দলবাড়ি) এলাকায়।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে, উপজেলার তবকপুর ইউনিয়নের টিসিবি ডিলার আরাফাত ট্রেডার্সথর শতাধিকারী মরিয়ম বেগম রশিদ মার্কেটের গোডাউন থেকে ৩ ব্যবসায়ীর কাছে গোপনে ডাল ও তেল বিক্রি করে দেন।

আরও পড়ুন : ঘুরতে গিয়ে প্রাণ গেলো বিয়াই-বিয়াইনের

মালামাল ক্রেতারা মুসুর ডাল ও সয়াবিন তেলের ৩ বস্তা বাই সাইকেলে করে নিয়ে যাচ্ছিল। সীমান্ত বাজার (দলবাড়ি) এলাকায় পৌছিলে এলাকার লোকজন টের পেয়ে তাদের আটক করে। বস্তা খুলে দেখতে পায় সব টিসিবির ডাল ও তেল। উপস্থিত জনতা ৩ বস্তার সিংহভাগ ডাল ও তেল লুট করে নিয়ে যায়। এসময় দুই ক্রেতা

সাইকেল নিয়ে কৌশলে পালিয়ে যায়। এরমধ্যে ১৫ বোতল সোয়াবিন তেল (৩০লিটার) ও ৪ প্যাকেট (৮ কেজি) মুসুর ডাল সহ গুনাইগাছ ইউনিয়নের রাম রামধন জুম্মাহাট গ্রামের রসুল মিয়ার পুত্র আব্দুল হামিদকে আটক করা হয়।

আরও পড়ুন : গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ২

আটকৃত ডাল ও তেল গ্রাম পুলিশ মশিহার রহমানের বাড়িতে রাখা হয়েছে। আব্দুল হামিদ মুচলেখায় উল্লেখ করেন, তিনি টিসিবি ডিলার মরিয়ম বেগমের কাছে এসব মালামাল কিনেছেন।

ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, পাচারকারী আব্দুল হামিদের কাছে মুচলেখা লিখে নিয়ে উদ্ধারকৃত মালামাল গ্রাম পুলিশ মশিহার রহমানের বাড়িতে রাখা হয়েছে।

আরও পড়ুন : পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

টিসিবি ডিলার মরিয়ম বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব মালামাল আমার নয়। উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসাথর সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তে প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা