প্রতীকী ছবি
সারাদেশ

৯৯৯-এ কল, ধর্ষক গ্রেফতার

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ৯৯৯-এ কল পেয়ে ময়মনসিংহের গৌরীপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রাকিব হাসান (১৭) নামে স্থানীয় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: গুলিস্তানে ব্র্যাক ব্যাংক শাখার ৮ কর্মী আহত

সোমবার (৬ মার্চ) রাতে এ উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে গৌরীপুর থানা পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন।

জানা গেছে, ১০ম শ্রেণির স্থানীয় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটনার দিন রাতে ধর্ষণের সময় রাকিব হাসানকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে ৯৯৯-এ কল পেয়ে গৌরীপুর থানার পুলিশ ধর্ষক কিশোরকে ওইদিন রাতে আটক করে। এসময় ভিকটিমকে পুলিশ হেফাজতে নেয়া হয়। গ্রেফতারকৃত রাকিব হাসান একই ইউনিয়নের কিল্লা তাজপুর গ্রামের মতি মিয়ার ছেলে।

ভিকটিমের বাবা জানান, তার মেয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী। প্রায় দেড় বছরপূর্বে তার মেয়ের সঙ্গে রাকিব হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সময়ে রাকিব হাসান তার মেয়েকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন রাতে তার মেয়েকে ধর্ষণের জন্য বাড়িতে আসলে ঘটনা টের পেয়ে রাকিবকে হাতেনাতে আটক করেন স্থানীয়
লোকজন।

আরও পড়ুন: ইসরাইলি অভিযানে নিহত ৬

পরে ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি জানানোর পর পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, এর আগেও তার মেয়েকে বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রাকিব। এ ঘটনায় তিনি গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ধর্ষক কিশোর ও ভিকটিমকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা