সারাদেশ

নাটোরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

সান নিউজ ডেস্ক: নাটোরে ঘরে আগুন লেগে দুই সন্তানসহ এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে বড়াইগ্রাম উপজেলায়।

আরও পড়ুন: বিস্ফোরকের আলামত নেই, বিস্ফোরণ বেসমেন্টে

নিহতরা হলো: সোমা আক্তার, অনিয়া (১০) ও ওমর (৩ )। আগুনে আহত স্বামী ওলি বক্সকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার খোকসা গ্রামের বাসচালক ওলি বক্স তার স্ত্রী সোমা আক্তার, ১০ বছর বয়সি মেয়ে ওমিয়া এবং পাঁচ বছর বয়সি ছেলে ওমরকে সঙ্গে নিয়ে নিজেদের টিন শেড ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে আকস্মিকভাবে পুরো ঘরে আগুন লেগে যায়। এতে ঘরের ভেতরেই পুড়ে তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: স্ত্রীর গলাকাটা লাশ পেলেন স্বামী

স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাদেক প্রামাণিক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে টিন সেড ঘর পুড়ে যায়। এতে সেখানে পরিবারের অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তিনজন। আগুনে আহত স্বামী ওলি বক্সকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা