ছবি : সংগৃহিত
সারাদেশ

মানিকছড়িতে তামাক চুল্লীতে অভিযান

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উজান,বিস্তৃত জায়গা জুড়ে অবাধে তামাক চাষ এবং বন উজার করে তামাকের চুল্লীতে কাঠ পোড়ানো দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন : কনস্টেবল নিয়োগে প্রক্সি দিতে গিয়ে আটক

সোমবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে আসাদতলীর মো. মুছা মিয়া ও গোরখানার সাদেক মিয়ার তামাক চুল্লীতে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ,কাঠ পোড়ানোর দায়ে চুল্লি দুটির পাইপ ও চুল্লির মুখ ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সদরের যোগ্যছোলা, আসাদতলী, গোরখানা, ছদুরখীল, তুলাবিল, কালাপানি এলাকায় অন্তত ৩৭হেক্টর জমিতে তামাক চাষ করেছে একটি চক্র! তামাক ক্ষেতের পাতা পরিপক্ক হওয়ার পর সংঘবদ্ধ চক্রটি চুল্লি বানিয়ে তাতে বন উজার করে কাঠ পুড়িয়ে তামাক পাতা শুকানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে সম্প্রতি পত্র-পত্রিকা ও অনলাইনে সচিত্র সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে, জনপদে ও তোলপাড় সৃষ্টি হয়। এতে তামাক চাষীরা আতংকিত হয়ে পাতা পুড়ানোর ১৫টি চুল্লির অনেকগুলোর আগুন নিভয়ে ফেলে।

আরও পড়ুন : ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, তামাকের ক্ষতিকর প্রভাবে হালদার জলজপ্রাণী, হালদা পাড়ের মানুষ ও আশেপাশের পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে । এছাড়া বন উজার করে কাঠ পুড়িয়ে তামাক চুল্লিতে তামাক পুড়ানোর আইনত দন্ডনীয় অপরাধ।

পরিবেশ ধ্বংস করে তামাক পাতা পোড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। কাঠ দিয়ে তামাক পড়ানোর এমন তথ্য পাওয়া গেলে প্রতিনিয়ত অভিযান পরিচালনা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা