ছবি: সংগৃহীত
সারাদেশ

কনস্টেবল নিয়োগে প্রক্সি দিতে গিয়ে আটক

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন পরীক্ষার্থী ও প্রতারক চক্রের দুজন।

আরও পড়ুন: ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী হাবীব হাজির পাড়ার আবু তাহেরের ছেলে তানজিম উদ্দিন তাহের বাবলা (২০) ও একই উপজেলার ছিদ্দিক হাজির পাড়ার ছাবের আহমেদের ছেলে একরাম হোসেন (২৪)৷

সোমবার (৬ মার্চ) দিনগত রাতে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানা, সোমবার কক্সবাজার মডেল হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে টিআরসি লিখিত পরীক্ষায় হারুন অর রশীদের ছবি ফটোশপের মাধ্যমে এডিট করেন তানজিম উদ্দিন তাহের বাবলা। সেই প্রবেশপত্র নিয়ে সকাল ১০টায় পরীক্ষার হলে প্রবেশ করার সময় হাতেনাতে ধরা পড়েন হারুন।

জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের আরেক সদস্যের তথ্য দেন তানজিম। পরে তার দেওয়া তথ্যমতে কক্সবাজারের আবাসিক হোটেল আল হেরার ৩২৫ নম্বর কক্ষ থেকে একরাম হোসেন নামের আরেকজনকে আটক করা হয়। এসময় প্রতারণায় ব্যবহৃত প্রবেশপত্র, তিনটি মোবাইলফোন ও বিভিন্ন কাগজপত্রসহ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা

পুলিশ আরও জানায়, প্রতারক চক্রের সদস্য একরাম হোসেনের বড় ভাই সাইফুল ইসলাম সায়েম, প্রক্সি পরীক্ষার্থী মিরাজ, পলাতক পরীক্ষার্থী হারুন অর রশীদসহ চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যান।

আটক ও পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবির ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা