সারাদেশ

হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : খুলনার খালিশপুরের নয়াবটিতে শেখ আজিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জ‌রিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জের দুই স্থানে অগ্নিকাণ্ড

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নি‌শ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৮

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শেখ ম‌শিউর, মো. আসলাম হোসেন লিটন, মো. সুইট, আশরাফুল, মো. স‌হিদ ও মো. মিন্টু।

মামলার এজাহার অনুযায়ী, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর রাতে আজিজুল ইসলামকে নয়াবটিতে তৈয়েবের মোড়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়।

আরও পড়ুন : বাসের ধাক্কায় শিক্ষকসহ নিহত ২

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই শেখ জালাল উদ্দিন রাজু আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন : স্কুলের সাউন্ড বক্স মেরামত করতে বই বিক্রি

পরবর্তীতে ২০১০ সালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহমান আসামিদের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা