সংগৃহীত
সারাদেশ

পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি স্বর্ণের বার

জেলা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলায় সীমান্তের কাছে মাঠের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত ব্যাগ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চৌগাছা উপজেলার সীমান্তবর্তী গ্রাম মাসিলা বিওপি এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় ৪০ বিজিবি' র মানবিক সহায়তা প্রদান

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, চৌগাছা উপজেলার মাসিলা বিওপি সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাসিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সীমান্ত পিলার ৩৯ এর কাছের একটি মাঠের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত ব্যাগের ভেতরে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৭০০ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য ৭০ লাখ টাকা।

আরও পড়ুন : বাসের ধাক্কায় শিক্ষকসহ নিহত ২

তিনি আরও জানান, সীমান্তে বিজিবির টহল অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। যার ফলশ্রুতিতে সীমান্তরক্ষীরা সীমান্তে গোয়েন্দা তথ্য প্রাপ্তির সঙ্গে সঙ্গেই তড়িৎ গতিতে অভিযান পরিচালনা করে স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণ চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম চলছে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা