ছবি : সংগৃহিত
সারাদেশ
ভারি যানবাহন চলাচল বন্ধের দাবি

ঠাকুরগাঁও-পীরগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের সামনে ট্রাক্টরের ধাক্কায় কলেজের কম্পিউটার অপারেটর জাহিদুর রহমান সুজন (২৬) এর মৃত্যুর ঘটনায় ভারি যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময়

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পীরগঞ্জ সরকারি কলেজের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা পূর্ব চৌরাস্তা হতে কালিরহাট পর্যন্ত শহিদ আবু ইসহাক সড়কে সরকারি কলেজ, উপজেলা পরিষদ ও হাসপাতালগামী সড়কটিতে ট্রাক্টর, ট্রাক, বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, ইউএনও শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার ওসি জাহাঙ্গীর আলম দ্রুত মানববন্ধন স্থলে গিয়ে আন্দোলনকারিদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা ও কলেজে গিয়ে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের শান্তনা দেন। এরপর পরই শিক্ষার্থীরা মানববন্ধন প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুন : গাইবান্ধায় ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রসঙ্গত,রোববার রাতে পীরগঞ্জ সরকারি কলেজের সামনের সড়কের পার্শ্বে দাড়িয়ে থাকা অবস্থায় জাহিদুর রহমান সুজনকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা