ছবি : সংগৃহিত
সারাদেশ
জাতীয় আইনগত সহায়তা বিষয়ক গ্রন্থ

ভোলায় "সেবার ডাক"র মোড়ক উন্মোচন

ভোলা প্রতিনিধি : ভোলায় জাতীয় আইনগত সহায়তা বিষয়ক গ্রন্থ "সেবার ডাক" এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম ভোলা জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে সাধারণ বিচার প্রার্থীদের জন্য এ গ্রন্থ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : মাদকসহ বাংলালিংক রাশেদ আটক

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা জেলা জজ আদালত সম্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ উপলক্ষে অসহায় বিচার প্রার্থীদের সহায়তার জন্য জেলা লিগ্যাল এইড কমিটি এ গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহন করেন। বইটি প্রকাশক ছিলেন জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক। সম্পাদনা পরিষদে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুরুল আলম মো. নিপু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক, বিচারক মো. সামছুদ্দিন, মো. আলী হায়দার, আব্দুল্লাহ আল হাসিব, মো. বায়জিদ রায়হান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার সাব্বির মো. খালিদ।

আরও পড়ুন : পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি স্বর্ণের বার

এই গ্রন্থটি শুরু করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে। পরবর্তীতে আইনগত সহায়তার ধারণা ও প্রকৃতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে, লিগ্যাল এইড ম্যানুয়াল, ভোলা জেলার সংক্ষিপ্ত ইতিহাস, মামলার জট কমাতে করণীয়সহ আইন বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত সংযোজিত করা হয়েছে এ বইটিতে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় ৪০ বিজিবি' র মানবিক সহায়তা প্রদান

অনুষ্ঠানে ভোলা বিচার বিভাগের বিচারকবৃন্দ ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যসহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রন্থটির প্রকাশ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক গ্রন্থটি প্রকাশের সাথে সম্পর্কিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিচার প্রার্থীদের সহায়তার জন্য বাংলাদেশে এই প্রথম ভোলা জেলা লিগ্যাল এইড অফিস এ গ্রন্থটি প্রকাশ করেছে। এই গ্রন্থটি বিচার প্রার্থীদের জন্য দিক নির্দেশনা রয়েছে। এটির মাধ্যমে একজন বিচার প্রার্থী সঠিক বিচারের যায়গায় পৌঁছাতে পারবে।

আরও পড়ুন : ঠাকুরগাঁও-পীরগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিদেরকে ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের লিখা লিগ্যাল এইড সংগীত শোনানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা