সংগৃহীত ছবি
জাতীয়

প্রবাসী ভোটারের সেবায় মনোযোগী হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশী ভোটারদের সেবা বৃদ্ধিতে জাতীয় পরিচয় নিবন্ধন কর্মকর্তাদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

মহাপরিচালক বলেন, অনলাইন সার্ভিসের ব্যাপারে কার্যকর প্রচার-প্রচারণার উদ্যোগ নিতে হবে। এ পরিপ্রেক্ষিতে ভোটার তালিকা ও এনআইডি সংক্রান্ত প্রচারণার ব্যাপারে আরও হৃদয়গ্রাহী ও উদ্ভাবনমূলক পদ্ধতিতে কীভাবে প্রচারণা চালানো যায় সে ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন: সীমান্তে নির্মাণে যৌথ পরিদর্শন সিদ্ধান্ত

ইসির সংশ্লিষ্টরা বলেন, নির্বাচন কমিশন ৪০টি দেশে জাতীয় পরিচয়পত্র সেবা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে সাতটি দেশে এনআইডি সেবা দিচ্ছে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন প্রবাসেই যাচাই-বাছাই সাপেক্ষে মুদ্রণের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে অবশিষ্ট দেশসমূহে এ কার্যক্রম শুরু করা হবে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধনও হয়েছে। পরে ওমান, বাহরাইন, জর্দান, সিংগাপুর, লেবানন, লিবিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, মালদ্বীপে এনআইডি কার্যক্রম হাতে নেওয়ার কথা রয়েছে। এরপর অন্যান্য দেশেও হাতে নেওয়া হবে এই কার্যক্রম।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা