সারাদেশ

ভোলায় দৌলতখানে প্রাণিসম্পদ প্রদর্শনী    

ভোলা (প্রতিনিধি) : “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে ভোলা দৌলতখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বিদ্যালয়ের ওয়াশ ব্লকে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা

শনিবার সকাল ১১ টায় দৌলতখান মিয়ারহাট বাজার সংলগ্ন মাঠে প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

দৌলতখান সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রদর্শনীর আয়োজন করেন।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো: সাইদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলার চেয়ারম্যান মনজুরুল আলম খান প্রমুখ।

মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ২৮টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারনা প্রদান করা হয়। প্রদর্শনী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। প্রদর্শনীতে উপজেলার অর্ধশতাধিক গবাদি পশু প্রদর্শন করা হয়।

আরও পড়ুন : স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা

প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মকুল এমপি বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। একক, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যম্যে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। আমরা আশা করছি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রদর্শনী প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি এবং পদ্ধতির সাথে খামারীদের মেলবন্ধন তৈরি করবে বলে আশা ব্যাক্ত করেন কর্মকর্তারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা