সারাদেশ

মুন্সীগঞ্জে আ'লীগের শান্তি সমাবেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পদযাত্রা’র নামে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: জনগণের ভাগ্য পরিবর্তন করতে এসেছি

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা আ'লীগের সভাপতির মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন কাচারী চত্বর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আ'লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, সহ-সভাপতি মো. শাহ-আলম মল্লিক, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, শহর আ'লীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান ভূইয়া, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, পৌর কাউন্সিলর মো. সাজ্জাত হোসাইন সাগর প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা