সারাদেশ

বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব ছয়টি পরিবার

মো: আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামে শর্ট সার্কিট থেকে সৃষ্ট আকস্মিক অগ্নিকাণ্ডে মেয়ের বিয়ের জন্য জমানো টাকাসহ ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার বিকালে উপজেলার জোনাইল কলেজ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের জন্য চাল ও কাপড়-চোপড় প্রদান করেছেন।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে জোনাইল কলেজ পাড়া গ্রামের হাশেম আলী প্রামাণিকের ছেলে সোহাগ প্রামাণিকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন দ্রুত তার ভাই ফারুক হোসেনসহ প্রতিবেশী কেয়ামত আলীর ছেলে হাসেন আলী, হাসমত আলী, জিয়াউর রহমান ও মিনারুল ইসলামের বাড়িতে ছড়িয়ে পড়ে।

এতে তাদের মোট ১০ টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে জিয়াউর রহমানের মেয়ের বিয়ে দেয়ার জন্য জমানো নগদ ৭০ হাজার টাকাসহ অন্যান্যদের দুটি ফ্রিজ, দুটি টিভি, সোনা ও রুপার গহনাপত্রসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা