হাসপাতাল
সারাদেশ

উপজেলা চেয়ারম্যানকে গুলি

সান নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির গেইটে তার ওপর হামলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল জানান, দুর্বৃত্তরা উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদকে তার বাড়ির ভেতরে ড্রয়িং রুমে গুলি করেছে। ভোরে ৩ জন লোক তার বাসায় যায়। সেখানে তার সঙ্গে কথা বলার পর সেখানেই তাকে গুলি করেন। গুলি করার পর তিনি নিজেই অভিযুক্তদের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন। এখন তাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। সেখান থেকে নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেইটে পৌঁছলে মোটরসাইকেলে আগত ৩ মুখোশধারী তাকে পেছন থেকে পরপর ৩টি গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপেলক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মুখোশধারী ৩ দুর্বৃত্ত চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করেছে। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা