ছবি : সংগৃহিত
সারাদেশ

জয়পুরহাটে বাস চাপায় কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি ডেস্ক : জয়পুরহাটের সদর উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় ফারুক হোসেন (৩৫) নামে ভ্যানের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আজিজুল হক বাবু নামের ভ্যান চালকও।

আরও পড়ুন : কাদিরদী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলার সদর উপজেলার গতনশহর এলাকার জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় মৃত ফারুক হোসেন জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব আটাপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অন্যদিকে আহত ভ্যান চালক বাবু একই গ্রামের মৃত কোবাত আলীর ছেলে।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ‍দূর্ঘটনায় একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সিরাজুল ইসলাম জানান, কৃষক ফারুক হোসেন আটাপুর থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে কালাইয়ের একটি হিমাগারে আলু রাখতে যাচ্ছিলেন। গতনশহর এলাকায় পৌঁছালে দ্রুতগ্রামী শ্যামলী পরিবহনের একটি বাস সামনে থেকে এসে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক বাবুকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : ছেলেকে পিটানোর ঘটনায় বাবার মৃত্যু

তিনি আরও জানান, যাত্রীদের নামিয়ে দিয়ে শ্যামলী পরিবহনের বাসটি নিয়ে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা