ছবি : সংগৃহিত
সারাদেশ

১১ দোকান পুড়ে ছাই, ব্যবসায়ীরা নিঃস্ব

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের রামশিরা বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মসজিদ মার্কেটের ১১টি দোকান জ্বলে পুড়ে নিঃচিহ্ন হয়ে গেছে।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা দুপুরের দিকে সবাই দোকান বন্ধ করে বাড়িতে যায়, তখন মধ্যদুপুর, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্নিচার দোকান, কম্পিউটার দোকান, একটি ইলেক্ট্রনিক্স দোকান, একটি চাল কল, একটি ডেকোরেশন ও একটি কুলিং কর্ণার সহ অন্তত ১১টি দোকান জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : গাজীপুরে অটো চালকের মরদেহ উদ্ধার

আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গণি বলেন, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তিনি স্থানীয় ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।

আরও পড়ুন : ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট টিমের দায়িত্বে থাকা মো. শফিকুল আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা