সারাদেশ

১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সান নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন: বইমেলা ও পুলিশ সদর দপ্তরে বোমা হামলার হুমকি

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তের সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

চোরাকারবারির নাম- আব্দুল হাদী (৩৬)। হাদী যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে ৫৮ বিজিবি’র পরিচালক মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

৫৮ বিজিবি’র পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর সীমান্তের সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ এলাকা থেকে আব্দুল হাদীকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬.১৪ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ৯২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও জব্দকৃত স্বর্ণবারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা