প্রতীকী ছবি
সারাদেশ

গাজীপুরে অটো চালকের মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় উজ্জ্বল নামের এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বইমেলা ও পুলিশ সদর দপ্তরে বোমা হামলার হুমকি

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের প্রশিকা মোড় এলাকার নইমুল ইসলাম সজিবের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল ময়মনসিংহের পাগলা থানার লঙ্গাইর ইউনিয়নের কাজা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বাড়ির মালিক নঈমুল ইসলাম সজীব জানান, তার ভাড়া দেওয়া বাড়িতে উজ্জ্বল একটি কক্ষে চার-পাঁচ বছর যাবত ভাড়ায় বসবাস করছেন। উজ্জ্বল একাই থাকতেন। বৃহস্পতিবার বিকেলে তার ঘর থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি তাকে জানায়। এ বিষয়ে পুলিশে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। মরদেহের সামান্য দূরে একটি ব্যাগ থেকে কয়েক পুটলা গাঁজা উদ্ধার করা হয়েছে। নিহতের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন পাশেই ছিল।

আরও পড়ুন: অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনয়ন

তিনি আরও জানান, মোবাইলের কল লিস্টে দেখা যায় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় একটি নম্বরে তিনি সর্বশেষ ১৭ সেকেন্ড কথা বলেছেন। ধারণা করা হচ্ছে ওই রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে।

তবে মরদেহে পচন ধরায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্নও বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা