ছবি : সংগৃহিত
সারাদেশ
তদারকির অভাবে কাজের মান খারাপ

বিদ্যালয়ের ওয়াশ ব্লকে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই ভবনের সংযোগস্থলে ফাটল অবস্থায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক হস্তান্তর করার অভিযোগ উঠেছে। নিচ থেকে উপর পর্যন্ত বড় ধরণের ফাটল ধরায় দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা।

আরও পড়ুন : গাইবান্ধায় কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার

ফাটল ধরা ওয়াশ ব্লকটি উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০-২১ অর্থবছরে নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কাজের মান নিম্ন হওয়ায় নির্মাণ কালেই বেকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকের বিভিন্ন অংশে দেখা দেয় ফাটল।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে, গত ২০২০-২১ অর্থবছরে উপজেলায় দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের কাজ শেষ হয় গত বছরের মাঝামাঝি। একেকটি ওয়াশ ব্লকের নির্মাণ ব্যয় ধরা হয় ১৪ লক্ষ ৯৮ হাজার টাকা।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে আ'লীগের শান্তি সমাবেশ

দশটি ওয়াশ ব্লকই নির্মাণের দায়িত্ব পায় ড্রিম ঢাকা প্রোপ্রাইটার লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। আর বাস্তবায়ন করেন মো.সাব্বির আহমেদ নামের এক স্থানীয় ঠিকাদার। বিদ্যালয় ভবনের সাথে সংযুক্ত করে নির্মাণ করা হয় দ্বিতল বিশিষ্ট ওয়াশ ব্লকগুলো।

জানা যায়, বেকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের দ্বিতল ভবনের ওয়াশ ব্লকের সংযোগস্থলের বিম, মেঝে, ছাদ ও সানসেটের সকল জায়গায় উপর থেকে নিচ পর্যন্ত বড় ধরণের ফাটল ধরেছে। ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে উপরের সানসেট।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে ইমামের লাশ উদ্ধার

স্থানীয়দের অভিযোগ, করোনাকালে বিদ্যালয়ে ওয়াশ ব্লকের নির্মাণ কাজ করা হয়। ওই সময় লকডাউনে স্কুল বন্ধ থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের ইচ্ছেমতো নিম্ন মানের কাজ করেছে। এছাড়াও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অভাবে কাজের মান খারাপ করেছে ঠিকাদার।

বিদ্যালয়ের সভাপতি মো. মোজাফফর হোসেন বলেন, কাজের মান নিম্ন ও পানি দিয়ে কিউরিং না করায় ওই সময়েই ফাটল দেখা দিয়েছিল। তবে কোনো কথাই আমলে নেননি সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী।

আরও পড়ুন : বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব ছয়টি পরিবার

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লাইজু বেগম বলেন, ওয়াশ ব্লকের কাজ অত্যন্ত নিম্ন মানের হয়েছে। কিউরিং করাও হয়নি। বার বার পানি দিতে বলেছিলাম। তখন ঠিকাদার বলেছিলেন তারা এমন মানের সিমেন্ট ব্যবহার করছে যে, যাতে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এ অবস্থায় হস্তান্তরের আগেই ওয়াশ ব্লকের সংযোগসহ মেঝে, ছাদ ও সানসেটে ফাটল ধরেছিল।

তিনি আরও বলেন, আমি হস্তান্তরপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করায় জনস্বাস্থ্য প্রকৌশলী ও ঠিকাদার বলেন, স্বাক্ষর করলে করেন না করলে নাই! পরে স্বাক্ষর করি। এখন যদি কোন দুর্ঘটনা ঘটে বা শিক্ষার্থীর কোনো ক্ষতি হয় তাহলে এর দায় কে নিবেন?

আরও পড়ুন : টিএমজিবির সাংগঠনিক সম্পাদক তৌহিদ

কাজের মান নিম্ন হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে সাব ঠিকাদার মো. সাব্বির আহমেদ বলেন, কলমের সাথে ইটের গাঁথুনি এডজাস্ট হবে না। ওই জায়গাটা পুকুর ছিলো, আমরা ভরাট করতে বলি। বলার ৬ মাস হলেও মাটি ভরাট করেনি, কাজ শুরু করার পরে তারা মাটি ভরাট করে দেয়।

সুন্দরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. খোকন রানা বলেন, ওয়াশ ব্লক ও বিদ্যালয়ের ভবন একই ডিজাইনের। তবে সংযোগস্থল আলাদা হওয়ায় হস্তান্তরের সময়েই অবশ্য দুই ভবনের সংযোগে ফাটল দেখা দিয়েছিল। ঠিকাদারের সাথে কথা বলেছি তিনি দ্রুতই ফাটল মেরামত করে দিবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা