শিকার
সারাদেশ

৬ বছর ধরে বন্ধ নাফ নদে মাছ শিকার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দীর্ঘ ৬ বছর ধরে টেকনাফের নাফ-নদে মাছ শিকার বন্ধ। জেলেদের অনুরোধ অন্ততপক্ষে দিনের বেলায় হলেও মাছ শিকারের অনুমতি পাওয়ার। এ জন্য ভুক্তভোগী বেকার জেলেরা কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সুদৃষ্টি কামনা করেছেন। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামানের কাছে স্বারকলিপি দিয়েছে তারা।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধারা সম্মানের জীবনযাপন করবে

জেলেরা জানান, টেকনাফ উপজেলায় মাছ শিকারের মাধ্যমে জীবিকানির্বাহ করেন এমন পাঁচ হাজার জেলে পরিবার আছে। মাছ ধরা বন্ধ থাকায় অন্তত ২০ হাজার লোকের রুজি-রোজগার বন্ধ হয়ে গেছে। সামনে রমজান মাস, পরিবারের লোকজন নিয়ে কীভাবে দিন পার করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

অসহায় ভুক্তভোগী জেলে মকতুল হোসেন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকের অজুহাতে দীর্ঘ ৬ বছর ধরে একমাত্র জীবন-জীবিকার সম্বল নাফন দীতে মাছ শিকার বন্ধ থাকলেও মাদক অনুপ্রবেশ বন্ধ হয়নি। যার কারণে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে তারা দিন পার করছেন। বর্তমানে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছেন। রাতে না দিলেও অন্ততপক্ষে দিনের বেলায় হলেও তাদের নাফ নদীতে মাছ শিকার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার সুদৃষ্টি কামনা করেছন তারা।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

জেলে সৈয়দ হোসন বলেন, আমরা পরিবারের সমস্যা ও অভাব আর সইতে পারছি না। পরীক্ষামূলকভাবে রাতে না হলেও দিনের বেলা আমাদের মাছ ধরার ব্যবস্থা করে দিন।

স্মারকলিপি পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, যে স্মারকলিপি দিয়েছে সেটি যত দ্রুত সম্ভব জেলা প্রশাসক কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং জেলা সভায় গুরুত্বের সঙ্গে উপস্থান করা হবে বিষয়টি।

আরও পড়ুন: সংক্রমণের শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে সরকার নাফ নদীতে মাছ আহরণ বন্ধ করে দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা