সারাদেশ

শিশুকে ধর্ষণ করে হত্যা, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদরের শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামে ভুট্রাক্ষেত থেকে ৫ বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ সফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্ব নিতে বাধা নেই

আটককৃত সফিকুল ইসলাম (২০) লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। অপরদিকে ধর্ষিত শিশু ফারহিয়া (৫) একই গ্রামের ফজর আলীর মেয়ে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে একটি ভূট্টা ক্ষেতে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পোস্টমর্টেম করার জন্য লাশ মর্গে পাঠায়। শিশুটির পড়নের কাপড় চোপড় ও অন্যান্য চিহ্ন দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী,...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

তারেক রহমানের জন্মদিনে শিশুদেরকে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ন...

উলিপুরে দীর্ঘ ৪৩ বছর পর ফের খুলল বিদ্যোৎসাহী পাঠাগার

দীর্ঘ ৪৩ বছর বিরতির পর আবার খুলল বিদ্যোৎসাহী পাঠাগ...

মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা