সারাদেশ

ভালুকায় গরু চোর আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা থেকে চুরি হওয়া তিনটি গরু গাজীপুরের জয়দেবপুর থানার ধীরাশ্রম গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

আরও পড়ুন: ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

এ সময় ওই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে সৈয়দ আলী নামের এক চোরকে আটক করেছে পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, গত ৩১ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের জুবাইয়ের আহম্মেদের ৭টি গরু চুরি হয় যার বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ টাকা।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

এ ঘটনায় জুবায়ের ভালুকা মডেল থানায় অভিযোগ করলে জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেলের দিক নির্দেশনায় মাঠে নামে পুলিশ।

গতকাল রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার ধীরাশ্রম গ্রামের সৈয়দ আলীর বাড়ীর তৈরী মাটির একটি গর্ত থেকে গরু গুলো উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়

এ সময় চোর সৈয়দ আলীকে আটক করে সকালে আদালতে পাঠায় পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা