সারাদেশ

রিকশাচালক ও পথচারীদের মাঝে গোলাপ বিতরণ

জেলা প্রতিনিধি, পাবনা: বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নিজ শহর পাবনায় রিকশাচালক ও পথচারীদের মাঝে গোলাপ ফুল বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মাজহারুল ইসলাম মানিকের পক্ষ থেকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন: ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পাবনা শহরের ট্রাফিক মোড় ও স্বাধীনতা চত্বরের সামনে "হ্যাপি স্মাইল" ব্যানারে গোলাপ ফুল বিতরণ করা হয়।

প্রথমে আব্দুল হামিদ রোডের ট্রাফিক মোড়ে রিকশাচালক, ভ্যানচালকসহ পথচারীদের হাতে গোলাপ ফুল তুলে দেন মাজহারুল ইসলাম মানিকের সমর্থকরা। দ্বিতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সামনে পথচারীদের হাতে ফুল তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

ফুল হাতে পাওয়া রিকশাচালক আব্দুল করিম বলেন, আজকে ভালোবাসা দিবস জানতামই না। সকালে রিকশা নিয়ে কাজে বের হয়েছি। এখন আমাকে একটি গোলাপ ফুল দিয়েছে। খুবই ভালো লাগছে। ভালোবাসা দিবসে কোনদিন কারও থেকে আমরা ফুল পাইনি।

ফুটপাতের হকার জনি হোসেন বলেন, ফুটপাতে আজ ১০ বছর ধরে ব্যবসা করি। কেউ কোনদিন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়নি। আজকে ভালোবাসা দিবসে ফুল পেয়েছি খুব।

আরও পড়ুন: বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়

রুবেল হোসেন নামে আরেকজন পথচারী বলেন, আমাদের জেলা থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাবেক ছাত্রলীগে নেতা মাজহারুল ইসলাম মানিকের পক্ষ থেকে ভালোবাসা দিবসে পথচারি, রিকশাচালক, হকার ও বিক্ষুকসহ সবার মাঝে গোলাপ ফুল বিতরণ করছেন। এটা পেয়ে আমাদের খুব ভালো লাগছে।

ফুলেল শুভেচ্ছা পাওয়ায় এসময় পথচারীরা মাজহারুল ইসলাম মানিককে ধন্যবাদ জানান এবং মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু’র দীর্ঘ আয়ু কামনা করেন।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ড্যানিশ রাষ্ট্রদূত

গত রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। গতকাল সোমবার রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। এরপর পাবনায় আনন্দের বন্যা বইতে থাকে।

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মো. সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন।

আরও পড়ুন: সন্ধ্যায় আসছেন ডেরেক শোলে

বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা