সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: টাঙ্গাইল-ময়মনসিংহ সড়‌কে প্রাই‌ভেটকার-মোটরসাই‌কে‌ল সংঘর্ষে তিনজন নিহত হ‌য়ে‌ছেন।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দি‌কে ঘাটাইল উপজেলার হ‌রিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে‌।

নিহতরা হলেন- উপজেলার লাউয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অষ্টোচল্লিশা গ্রামের আলমগীর হোসেন (২৫) ও শামীম হোসেন (২৬)। ৩ জনই উপজেলার বীরঘাটাইলের একটি ওয়ার্কশপে কাজ করতেন।

স্থানীয়রা বলেন, মোটরসাইকেল আরোহী তিনজন টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। টাঙ্গাইলের হরিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনাপর প্রাইভেটকার চালক পালিয়ে যায়।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী,...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

তারেক রহমানের জন্মদিনে শিশুদেরকে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ন...

উলিপুরে দীর্ঘ ৪৩ বছর পর ফের খুলল বিদ্যোৎসাহী পাঠাগার

দীর্ঘ ৪৩ বছর বিরতির পর আবার খুলল বিদ্যোৎসাহী পাঠাগ...

মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা