সারাদেশ

প্রয়াত আট আইনজীবীর স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার (৫ আগস্ট) দেশের সব নিম্ন আদালতের মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাভাবিক বিচারকাজ। করোনার কারণে বন্ধ ছিলো ১২৯ দিন। শুরুর দিনে খুলনার আদালতপাড়ায় কর্মচাঞ্চল্য পরিণত হয় শোকে।

সাড়ে চারমাস লকডাউনে করোনাসহ নানা রোগে মৃত্যু হয় খুলনার আট আইনজীবীর। করোনায় চারজন ও অন্য রোগে আরো চারজন আইনজীবীর মৃত্যুতে বিচার কার্যক্রম স্থগিত রেখে তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দুপুরে বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির স্মরণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা পিপি এনামুল হক, মোফাজ্জেল বন্দসহ সিনিয়র আইনজীবীরা।

করোনায় আক্রান্ত হয়ে মারা যান অ্যাডভোকেট মো. শওকত আলী, অ্যাডভোকেট কায়সার ঠাকুর, অ্যাডভোকেট মো. নুরুল হক ও অ্যাডভোকেট শেখ মো. আব্দুর রশিদ। অন্য রোগে মারা যান অ্যাডভোকেট মিনাক্ষী বিশ্বাস, অ্যাডভোকেট আ ক ম ফিতরাত হোসাইন, অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব ও অ্যাডভোকেট শেখ আব্দুল হাকিম।

অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন বলেন, ‘করোনার কারণে অনেকদিন বন্ধ থাকার পর বুধবার আদালত খুলে দেওয়া হলেও খুলনায় বিচারিক কার্যক্রম হয়নি। কারণ, আদালতপাড়া দীর্ঘদিন বন্ধ থাকার মধ্যে আমরা আট সহকর্মী আইনজীবীকে হারিয়েছি। তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় জেলা আইনজীবী সমিতি স্মরণসভা করেছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা