সারাদেশ

নেত্রকোনায় ট্রলার ডুবে ১৭ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে ট্রলার ডুবে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ১ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার ৫ আগস্ট দুপুরে আনন্দ ভ্রমণে ৪৮জন লোক বের হলে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ এবং দুই শিশু লুবনা আক্তার (১০) ও তার বোন জুলফা আক্তার (৭) রয়েছেন।

তারা ময়মনসিংহের চরশিরতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। তাৎক্ষণিকভাবে বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বুধবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার চরশিরতা ইউনিয়নের কোণাপাড়া গ্রাম ও আটপাড়া উপজেলার তেলিগাতি গ্রাম থেকে ৪৮জন লোক উচিতপুর এসে ট্রলারে করে ভ্রমণে বের হন। ট্রলারটি উচিতপুর হাওড়ের গোবিন্দশ্রী রাজালী কান্দা নামক স্থানে পৌঁছলে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বেলা ১২ টার দিকে ডুবে যায়। এতে ১৮ জন যাত্রী নিখোঁজ হন এবং বাকীরা সাঁতরে কিনারে উঠে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানা পুলিশ ও মদন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আহমেদুল কবিরের নেতৃত্বে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, মদন হাওরে নৌকা ডুবিতে দুই শিশুসহ ১৭ টি লাশ উদ্ধার করা হয়েছে। ১ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা